জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে?

 

জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে?বিয়ে নিয়ে কমবেশি সবার মনে কৌতূহল থাকে। প্রতিটি মানুষের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকে বিয়ে নিয়ে ভাগ্যকে বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে যে জন্ম তারিখ অনুযায়ী তার বিয়ে কবে হতে পারে তা জানা সম্ভব। অনেকেই বিয়ের দিন-ক্ষণ জানার জন্য জ্যোতিষীর কাছে যায়।কথায় আছে জন্ম ,মৃত্যু্,বিয়ে তিন বিধাতা নিয়ে। একদিন না একদিন সবারই বিয়ে হবে তবে তার জন্য সঠিক সময়ের প্রয়োজন। বিয়ে নিয়ে চিন্তার কিছু নেই আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন সময় মত আপনার বিয়ে ঠিকই হবে।

পেজ সূচিপত্রঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে?

আমার বিয়ে কবে হতে পারে  

আমার বিয়ে কবে হবে এই বিষয়টি নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জাগে।  আমাদের সবারই মনে অনেক কৌতূহল জাগে এই বিষয়টি নিয়ে। সকলের জীবনে বিয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা নতুন জীবন এর সূচনা । অনেকেই মনে করে জীবনে বিয়ে করে কি হবে বা বিয়ে ছারাই জীবন চলবে। কিন্তু এ ধারণা একদমই ভুল। কেননা বিয়ে সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামে বিবাহকে ফরজ করা  হয়েছে। কারন জীবনের চলার পথে কোন না কোন সময় গিয়ে একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়। একসময় গিয়ে আমরা আমাদের দায়িত্ব নিতে পারি না।তখন একজনকে প্রয়োজন আমাদের দেখাশুনা বা দায়িত্ব নেওয়ার জন্য।এই জন্যই আমাদের সবার বিয়ে করা উচিত।

আরো পড়ুনঃ বিয়ের আগে জন্ম তারিখ মিলিয়ে দেখা কতটা গুরুত্বপূর্ণ?

অনেকেই আছে যে জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে তা নিয়ে জানার চেষ্টা করে। আবার অনেকেই আছে যারা এইগুলাতে বিশ্বাস করে না। যারা এইগুলোতে বিশ্বাস করে তারা বা তাদের পরিবার বিয়ের আগে কুণ্ডলী মিলিয়ে দেখার বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন। কারণ তারা বিশ্বাস করে এর দ্বারা দুজন এর মধ্যে বিবাহিত সামঞ্জস্য বা বোঝাপড়া কেমন হবে তার ধারনা পাওয়া যাই। তবে সুন্দর বিবাহিত জীবন শুধু জন্ম তারিখ এর উপর নির্ভর করে না। তবে বিশ্বাস, সম্মান, দাইত্তব্বধ, বোঝাপড়া ,ভালোবাসাএবং মানসিক শান্তি ইত্যাদি সুখি বিবাহিত জীবন এর মুল ভিত্ত। সুতরাং একে অপরের অপর যত্নশীল হন এবং সম্মান দিন এর ফলে যেকোনো সম্পর্ক সুন্দর হবে। 

 কত বছর বয়সে গিয়ে বিয়ে হবে

জন্ম তারিখ অনুযায়ী আমাদের বিয়ে কবে হবে এটি জানার প্রবণতা অনেক বেশি ।এজন্য জ্যোতিষী বিজ্ঞানীরা জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে তার বিভিন্ন ব্যাখ্যা বের করেছেন।তবে বিজ্ঞানসম্মতভাবে এটির কোন প্রমাণ বা সত্যতা নেই। বিয়ে আমাদের কারোর হাতেই নেই সম্পূর্ণ উপরওয়ালার হাতে। বিয়ে কখন কিভাবে হবে তা উপরওয়ালা ভালো জানেন ।তবে আমরা কিছুটা অনুমান বা ধারণা করে বলতে পারি যে আনুমানিক কত বছর বয়সে বিয়ে হতে পারে। সাধারণত এটি ধারণা করা হয় হাত এর ম্যারেজ লাইন এর উপর।অনেকে যেটাকে জ্যোতিষী নিয়ম বলে থাকে।  আসুন আপনারা আপনাদের হাতের ম্যারেজ লাইন রেখা দেখে কত বছর বয়সে আপনার বিয়ে হতে পারে তা জেনে নিন। জ্যোতিষীদের ব্যাখা অনুযায়ী আপনার হাতের বিবাহ রেখা যদি হাতের মধ্য কনিষ্ঠা ঘেঁষে থাকে এবং খুব ছোট হয় তাহলে আপনার বিয়ে হতে অনেক দেরি হবে বলে ধারণা করা হয়। অন্যদিকে আপনার হাতের বিবাহ রেখা যদি হাতের মধ্য কনিষ্ঠা ঘেঁষে না থাকে এবং খুব ছোট না হয় তাহলে আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হবে বলে ধারণা করা হয়। তবে সবার ক্ষেত্রে এটি এক নাও হতে পারে।

আমার কি একের অধিক বিয়ে হবে

 অনেকেরই একের অধিক বিয়ে হয়ে থাকে।একের অধিক বিয়ে হবে কিনা বোঝার উপায় হল- যদি হাতের মধ্যে বিবাহ রেখা অধিক পরিমাণে থাকে তাহলে বুঝে নিতে হবে যে ঐ ব্যক্তি একাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিবাহিত জীবন খুব বেশিদিন টিকবে না। তাই বারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমাদের একের অধিক বিয়ে হবে কিনা এটা শুধুমাত্র আমরা অনুমান এর উপর বলে থাকি। তবে সব অনুমান বা ধারণা ঠিক হবে এমনটা না। সব কিছু উপরওয়ালার হাতে।  জন্ম, মৃত্যু,বিয়ে সবকিছু উপরওয়ালার হাতে থাকে ।এখানে আমাদের কোন হাত নেই। তবে আমরা শুধু তার নিকট প্রার্থনা করতে পারি একটি ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য।

আমার কার সঙ্গে বিয়ে হবে 

জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে বা কার সাথে হবে সেটি জানা যায়। তবে এটি জানার জন্য আমাদের জন্ম তারিখ অনুযায়ী মূলাঙ্কের অন্তর্ভুক্ত হতে হবে। মূলত এই মূলাঙ্ক দিয়ে আমরা জানতে পারি যে কেমন প্রকৃতির মানুষের সঙ্গে বিয়ে হবে বা কিভাবে হবে মূলাঙ্ক নির্ণয় করা হয় শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে। জন্ম মাস বা জন্ম সাল এখানে লাগে না। যদি কারোর জন্ম তারিখ দুই অঙ্কের হয় তবে সেই সংখ্যা দুটি যোগ করে এক অংকে নামিয়ে আনা হয়।মনে করি কারোর জন্ম তারিখ ২৮ তাহলে মূলাঙ্ক হবে(২+৮=১০>১+০=১)
সংখ্যাতত্ত্বে মূলাঙ্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ  বিষয় হিসাবে ধরা হয়। এটি একটি মানুষের আচার-আচরণ, ব্যক্তিত্ব ,মানসিক প্রবণতা ,জীবনের ধারা ইত্যাদি সম্পর্কে ইঙ্গিক দেয় বলে বিশ্বাস করা হয় ।যেমন -যারা মূলাঙ্ক ১ এর  অন্তর্ভুক্ত হয় তাদের প্রেম করে বিয়ে করা অনেক কঠিন।এরা লাজুক প্রকৃতির হয়ে থাকে।যদি একবার প্রেম হয়ে যাই তাহলে বিয়ে অব্দি নিয়ে যাই। 

আরো পড়ুনঃ বাস্তবতা বনাম জ্যোতিষী

সবার জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি একটি নতুন অধ্যায়ের শুরুর পথ। অনেকেই ভাগ্য বিশ্বাস করে বা বাস্তবতা বিশ্বাস করে আবার অনেকে আছেন যারা জ্যোতিষীবিদদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন।বিয়ে অনেক বড় পথ এর সূচনা তাই শুধু জন্মতারিখ বা জ্যোতিষীর বিশ্লেষণের উপর নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত লক্ষ্য, পারিবারিক মূল্যবোধ ,আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মত এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।জ্যোতিষীবিদদের ভবিষ্যৎবাণী মতে আপনার জীবনের করা ভবিষ্যৎ বাণী সঠিক হতে পারে তবে বাস্তব জীবনে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করে নেওয়া উচিত।  

নামের প্রথম অক্ষর অনুযায়ী কবে বিয়ে হবে


আমাদের মধ্যে অনেকে আছে যারা বিশ্বাস করেন যে একজন ব্যক্তির তার নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়।এ ধারণার ভিত্তিতে জ্যোতিষী শাস্ত্র ও সংখ্যাতত্তে বিয়ের জন্য সম্ভাব্য সময় সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়। তবে এটি প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে এবং বৈজ্ঞানিকভাবে এর কোন প্রমাণ নেই। নামের প্রথম অক্ষর বিশ্লেষণ করে অনেক জ্যোতিষী কোন ব্যক্তির সম্পর্কে দৃষ্টিভঙ্গি, জীবনের গুরুত্বপূর্ণ সময়,ব্যক্তির আচার-আচরণ  ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেন। তাদের মতামত হচ্ছে কিছু কিছু অক্ষরের ব্যাক্তিদের তুলনামূলকভাবে খুব অল্প বয়সে বিয়ের সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে পরিবার,ব্যক্তিগত সিদ্ধান্ত বা তার ক্যারিয়ারের কারণে তার বিয়ে হতে বিলম্ব হতে পারে। আসুন জেনে নেই আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার জীবনসঙ্গী যে হবে তার নামের প্রথম অক্ষর কি হতে পারে-

আপনার নামের প্রথম অক্ষর যদি A,T,P,L,K হয়ে থাকে তাহলে সংখ্যা জ্যোতিষীর ভারসামতে আপনার যে জীবনসঙ্গী হবে তার নামের প্রথম  অক্ষর PএবংK হতে পারে। এই অক্ষরের ব্যক্তিরা পরিবারকে  বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে বিয়ের কোন নির্দিষ্ট সময়সীমা থাকে না। দেখা যায় যে কেউ কেউ অনেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আবার কেউ কেউ বিলম্ব করে বিয়ে করেন বা একটু সময় নিয়ে থাকেন। 

আপনার নামের প্রথম অক্ষর যদি B,M,V,,J,Y হয় তবে সংখ্যা জ্যোতিষীর ভাষ্যমতে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা যে সকল ব্যক্তির নামের প্রথম অক্ষর R দিয়ে শুরু হয় তাদের সাথে। এই সকল ব্যক্তিরা ঠান্ডা মাথায় এবং খুব চিন্তাভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা জীবনে অনেক পরিশ্রম করে আর পিতা মাতাকে অনেক সম্মান করে এবং হাসি খুশি থাকে। 

আপনার নামের প্রথম অক্ষর যদি D,G,N,R,E,S হয় তবে সংখ্যা জ্যোতিষীর ভারসামতে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা যে সকল ব্যক্তির নামের প্রথম অক্ষর K দিয়ে শুরু হয় সে সকল ব্যক্তির সঙ্গে. এই রাশির ব্যক্তিরা অনেক দায়িত্বশীল হয়ে থাকে। এ সকল ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীকে অনেক ভালোবাসে এবং পরিশ্রমী হয়ে থাকেন।

আপনার নামে প্রথম অক্ষর যদি C,H,O,Z,Q হয় তবে সংখ্যা জ্যোতিষীর ভারসাম্যতে আপনার বিবাহর সম্ভাবনা যে সকল ব্যক্তির নামের প্রথম অক্ষর Mও L দিয়ে শুরু হয় তাদের সঙ্গে। এই রাশির ব্যক্তিরা অধিকাংশ সময় অসুস্থতার মধ্যে দিয়ে পার করেন।তাদের আর্থিক অবস্থা ভালো থাকে। এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সময় নিয়ে থাকেন। আগে নিজের ক্যারিয়ার গড়েন এবং এরা নিজেদের লক্ষ্যের উপর অটুট থাকেন।

আপনার নামের প্রথম অক্ষর যদি এই সকল অক্ষর দিয়ে শুরু হয় তাহলে আপনি সহজেই বের করে নিতে পারবেন যে আপনার জীবন সঙ্গী হবে তার নামের প্রথম অক্ষর কি হতে পারে। মূলত জ্যোতিষীদের মতে এই সকল বৈশিষ্ট্যগুলোই লক্ষ্য করা যায়। 

বিয়ের জন্য কোন সময় ভালো


আমাদের বিয়ের কখন হবে বা তার উপযুক্ত সময় আমাদের কারোরই জানা নেই। সবকিছু ওপরওয়ালার হাতে। তিনি ভালো জানেন। তিনি সব আগে থেকেই ঠিক করে রেখেছেন। তবে কোন সময় বিয়ের জন্য ভালো তা জানার জন্য আমাদের হাতের ম্যারেজ লাইন রেখা দেখতে হবে। আমাদের হাতে ম্যারেজ লাইন রেখা থাকে। যেটি দেখতে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন সময় বিয়ের জন্য ভালো আবার কোন সময় বিয়ের জন্য খারাপ হতে পারে। তবে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে ২৫ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে করে নেওয়া উত্তম। কারণ ২৫ থেকে ৩২ বছরের মধ্যে প্রায় সবারই ক্যারিয়ার মজবুত হয়ে যায় তখন একটা মানুষের দায়িত্ব নেওয়া সহজ হয়ে যায়। এ কারণে এই সময়ের মধ্যে বিয়ে করা সর্বউত্তম। এ সময়ের চেয়ে বেশি দেরি করা উচিত নয়। কারণ সবকিছুই একটা বয়স সীমা থাকে। 

বিয়ে বিলম্ব হওয়ার সম্ভাব্য কারণ


জ্যোতিষীদের ভারসামতে অনেক সময় কিছু গ্রহের অবস্থান বা নির্দিষ্ট যোগ কে বিয়ের বিলম্বের কারণ হিসেবে ধরা হয়। অনেকেই জ্যোতিষী শাস্ত্রে বিশ্বাস করেন আবার অনেকেই বাস্তবতা বিশ্বাস করেন। বাস্তব দিক দিয়ে দেখতে গেলে জীবনে উচ্চ শিক্ষা, আর্থিক প্রস্তুতি ,পরিবারের সম্মতি, নিজের ক্যারিয়ার গঠন এবং ব্যক্তিগত পছন্দের বা অপছন্দের বিষয়গুলো কেই বিবাহের সময়কে প্রভাবিত করে থাকে।তাই আপনি যদি বাস্তবতায় বিশ্বাস করে থাকেন তাহলে এই কারণগুলোই হতে পারে আপনার বিবাহ বিলম্বের কারণ। তবে এটি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সময়মতো আপনার বিয়ে ঠিকই হবে।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিয়ে কবে হবে 


সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই চলতি বছরটি আপনার বিবাহের জন্য কতটা শুভ হতে পারে তা বের করার একটি সহজ এবং প্রচলিত নিয়ম রয়েছে। এর জন্য প্রয়োজন আপনার জন্মদিন, জন্ম মাস এবং বর্তমান বছর। এর সব সংখ্যা যোগ করে এক অঙ্গে আনতে হবে। যেমন -
হিসেবে উদাহরণঃ
ধরা যাক, আপনার জন্মের তারিখ ১২ ই ফেব্রুয়ারি এবং আপনি ২০২৬ সালের ভাগ্য জানতে চান। জন্মদিনঃ১২-(১+২)=৩
জন্ম মাসঃ ফেব্রুয়ারি-১২=(১+২)=৩
চলতি বছরঃ২০২৬-(২+০+২+৬)=১০-(১+০)=১
সর্বমোট যোগফলঃ৩+৩+১=৭

এই সংখ্যাতত্ত্বে যদি আপনার যোগফল বা পার্সোনাল ইয়ার নম্বর ১,৩,৬ বা ৯ আসে তবে সেই বছরটিতে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমাদের যোগফল বা পার্সোনাল ইয়ার নম্বর ১,৩,৬ বা ৯ আসে নাই তাই উক্ত তারিখ এ জন্মগ্রহণ করা ব্যক্তিদের  চলটি বছর এ বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক কম। এভাবে খুব সহজেই আপনি আপনার বিয়ের জন্য পার্সোনাল ইয়ার বের করতে পারেন। 

আরো পড়ুনঃঅল্প খরচ এ হানিমুন প্যাকেজ 

কম খরচ এ হানিমুন যাওয়ার প্ল্যান করছেন ?তাহলে তাহলে সিলেট, কক্সবাজার ,সাজেক ভ্যালি কিংবা ভারতের দার্জিলিং সিকিম সাশ্রয়ী অফার হতে পারে। অল্প বাজেটের জন্য তিন দিন দুই রাতের কক্সবাজার, সিলেট, বাস সাজেক ভ্যালির প্যাকেজ সবচেয়ে কম খরচে পাওয়া সম্ভব। আর যদি একটু বাজেট বাড়ানো যায় তাহলে নেপাল অথবা দার্জিলিং ঘুরে আসা সম্ভব।

কম খরচ এ হানিমুন গাইডলাইন ঃ-

কক্সবাজার (সবচেয়ে কম খরচ এবং সহজ প্রসেস) ঃ

  • বিচ ভিউ  বা হোটেল রুম বুক করে ৩ দিন ২ রাত কাটাতে পারেন।
  • খরচ কম করার জন্য নন এসি বা এসি বাস টিকিট এবং লোকাল রেস্টুরেন্টে খাবার খেতে পারেন।

সাজেক ভ্যালি (পাহাড় প্রেমীদের জন্য ) ঃ 

  • মেঘের রাজ্যে রিসোর্ট বা হোটেল এ থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকে। 
  • খাগড়াছড়ি বা দিঘীনালা থেকে জিপগাড়ি রিজার্ভ করে যাতায়াত করা যায়।

দার্জিলিং( বেশি বাজেট ইন্টারন্যাশনাল ট্রিপ) ঃ 

  • খাবার ,হোটেল মিলিয়ে দার্জিলিং বেশ পকেট ফ্রেন্ডলি।
  • শিলিগুড়ি বা এনজিপি (NJP) থেকে অল্প খরচে ৩ দিন অথবা ৫ দিনের ট্যুরের প্যাকেজ পাওয়া যায়। 

প্যাকেজে সাধারণত যা যা থাকে- 
  • হোটেল রুম
  • সকালের নাস্তা রাতের খাবার
  • কার বা জিপ ভাড়া 

আপনি যদি কমেন্টে জানান যে কোথায় যেতে চান বা আপনাদের বাজেট কত তাহলে আমি সে অনুযায়ী একটি প্ল্যান এবং নির্দিষ্ট খরচ জানাতে পারবো। 

জন্ম তারিখ অনুযায়ী জীবনসঙ্গীর বৈশিষ্ট্য 


সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষীশাস্ত্রে জন্ম তারিখ অনুযায়ী সম্ভাব্য জীবনসঙ্গীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারনা দেওয়া হয়। যেমন-তিনি দায়িত্বশীল হতে পারেন, শান্ত স্বভাবের হতে পারে, পরিবারমুখী হতে পারে ইত্যাদি। একজন মানুষের ব্যক্তিত্ব এ সকল বৈশিষ্ট্য দিয়ে যাচাই করা যায় না ।মানুষের প্রকৃত ব্যক্তিত্ব তার শিক্ষা, পরিবেশ, আচার-আচরণ ,অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে গড়ে ওঠে। জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে বা জন্ম তারিখ অনুযায়ী জীবনসঙ্গীর বৈশিষ্ট্য বিভিন্ন জ্যোতিষীদের মতে ব্যাখ্যা করা যায় বা ধারণা পাওয়া যায়। তবে বাস্তবসম্মত দিক দিয়ে দেখতে গেলে এগুলোর কোন বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।

শেষ কথাঃ জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে?

জন্ম তারিখ অনুযায়ী বিবাহ কবে হবে এ সকল প্রশ্ন অনেকের মনে জাগে।সংখ্যাতত্ত্বে বা জ্যোতিষীশাস্ত্রে বিভিন্ন জ্যোতিষীরা আমাদের জীবনের গতিপথ বা সম্ভাব্য সময় সম্পর্কে কেবল একটি ধারণা বা ইঙ্গিত দিতে পারেন। জন্ম তারিখ অনুযায়ী আমাদের বিয়ে কবে হবে, সম্পর্কের ধরন,কোন সালে বিয়ে হতে পারে, কয়টি বিয়ে হইতে পারে, সাথে বিয়ে হতে পারে, কবে বিয়ে হবে ইত্যাদি সম্পর্কে শুধু ধারণা দিতে পারে সত্যিকার অর্থে আমাদের কারোর হাতেই নেই। সম্পূর্ণ উপরওয়ালার হাতে। বিয়ে একদিনের বিষয় না এটা অনেক চিন্তাভাবনার বিষয়। এখন আপনার উপর নির্ভর করবে আপনি কি জ্যোতিষীদের অনুসরণ করবেন নাকি বাস্তবতা অনুসরণ করবেন।

মনে রাখতে হবে- জন্ম, মৃত্যু ও বিয়ে তিন বিধাতা নিয়ে। মানুষের জীবন কোন নির্দিষ্ট গণ্ডি বা  ছকের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মতে সম্পূর্ণ জ্যোতিষীবিদদের ওপরে বিশ্বাস করে জীবন পরিচালনা করা ঠিক হবে  না। আপনার নিজের বিবেক দিয়ে বিবেচনা করে এগিয়ে যান  জীবন সুন্দর হবে 💫😊😊।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নুভিয়া নেস্ট নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url