পাসপোর্ট কিভাবে চেক করে অনলাইনে


পাসপোর্ট কিভাবে চেক করে অনলাইনে এটি নিয়ে অনেকেরই কৌতুহল জাগে।আবার অনেকেই এই সম্পর্কে জানে না। বর্তমান এ পাসপোর্ট এর জন্য আবেদন করার পরে বারবার অফিসে গিয়ে খোঁজ নেয়া লাগে ।কিন্তু ঘরে বসেই যে অনলাইনের মাধ্যমে আপনার এই পাসপোর্ট আবেদন এর বর্তমান অবস্থা বা পাসপোর্ট এর স্ট্যাটাস জানা যায় তা কি জানেন?হ্যাঁ অনেক সহজেই ঘরে বসে আপনি আপনার পাসপোর্ট সম্পর্কে জানতে পারবেন। এজন্য আপনার বেশি কিছু প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে  বর্তমানে Online Registration ID (OID) অথবা Passport Application ID.


পাসপোর্ট -কিভাবে -চেক -করে- অনলাইনে


বাংলাদেশের সরকারি ওয়েবসাইট  e-Passport Online Portal থেকে আপনার পাসপোর্ট সম্পর্কিত তথ্য গুলো যাচাই করতে পারবেন। এর ফলে আপনাকে খুব বেশি ঝামেলার শিকার হইতে হবে না।😊💫

পেজ সূচিপত্রঃ পাসপোর্ট কিভাবে চেক করে অনলাইনে 


পাসপোর্ট চেক করতে যা যা লাগে 


এই পাসপোর্ট অনলাইনে চেক করার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট এর জন্য আগে আবেদন করা লাগবে। পাসপোর্ট এর আবেদন শেষ হলে অনলাইন থেকে আপনাকে একটি আইডি নম্বর প্রদান করা হবে। এছাড়াও পাসপোর্ট এর কাগজ যখন আপনি জমা দিবেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হবে। ওই ডেলিভারির স্লিপে একটি রেফারেন্স নাম্বার থাকবে। ওই দুটির যেকোনো একটি নম্বর বা আপনার সঠিক জন্ম তারিখ যেটি দিয়ে আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলেন সেটি দরকার হবে পাসপোর্ট চেকিং এর জন্য। সংক্ষিপ্ত করে বললে যা যা লাগবে-
Online Registration ID(OID)
Application ID
Date of Birth

উক্ত তথ্যগুলোর সাহায্যে আপনি সহজেই আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এখন অনেকেরই মনে হতে পারে যে আইডি কোথায় পাব ?আপনি যখন পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলেন তখন কাগজ জমা দেওয়ার পরে অফিস থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। উক্ত স্লিপের ডান অথবা বাম পাশে একটি ইউনিক কোড বা নাম্বার রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি।

সরকারি ই পাসপোর্ট ওয়েবসাইট এ প্রবেশ করুন


যারা পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন কিন্তু হাতে পাননি। তারা অনেকেই অনলাইনে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য ট্রাই করে থাকেন।সরকারি ই -পাসপোর্ট ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি সহজে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। বর্তমান পাসপোর্ট এর অবস্থা জানার জন্য বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ই -পাসপোর্ট (e-Passport)এ প্রবেশ করতে হবে। এরপর পাসপোর্ট এর স্ট্যাটাস দেখা, পাসপোর্ট এর আবেদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

অপরিচিত যেকোনো ওয়েবসাইট এগিয়ে আপনার পাসপোর্ট এর তথ্য দেওয়া উচিত নয় এজন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনার তথ্য নিরাপদ থাকবে এবং কোন ঝামেলার শিকার হতে হবে না।

অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিন


আপনি যখন পাসপোর্ট চেক করার জন্য ওয়েবসাইটে যাবেন তখন এপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি অপশন দেখতে পাবেন। এই আইডি নম্বর পাবেন যখন আপনি আবেদন করেছিলেন তখন কাগজ জমা দেওয়ার পর হাতে যে ডেলিভারি স্লিপ প্রদান করে হয়েছিল আপনার সেখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। 

উক্ত  স্লিপে অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকতে পারে তবে সরকারি তথ্যমতে এই ডেলিভারি স্লিপেই অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি পাওয়া যায়। মনে রাখবেন এই স্লিপে দেওয়া নম্বরটির মধ্যে অক্ষর ,সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন থাকতে পারে যেগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে। 

জন্ম তারিখ সঠিকভাবে লিখুন


ডেলিভারি স্লিপে থাকা অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে আপনাকে Date of Birth বা জন্ম তারিখ দিতে হবে। e-Passport ওয়েবসাইটে সরকারি স্ট্যাটাস চেক পেজে জন্ম তারিখের জন্য DD/MM/YYYY এই অপশন থাকবে। DD/MM/YYYY  এই ফরমেটটির মানে হলো DD এ তারিখ,MM এ মাস এবং YYYY এ বছর।

উদাহরণস্বরূপ কারো জন্ম তারিখ যদি ৬ এপ্রিল ২০০৪ হয় তাহলে -(০৬-০৪-২০০৪) এইভাবে লিখতে হবে। মনে রাখতে হবে আপনি যে জন্ম তারিখ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সেই একই তারিখ আপনাকে দিতে হবে।

পাসপোর্ট- কিভাবে- চেক- করে -অনলাইনে


আরো পড়ুনঃ হাঁচি ও কাশি থেকে পরিত্রাণের ঘরোয়া উপায়

হাঁচি ও কাশি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে।  হাঁচি ও কাশি থেকে দ্রুত পরিত্রাণ পেতে মধু, আদা,কুসুম গরম পানির ভাপ নেওয়া,পানির সাথে লবঙ্গ দিয়ে গড়গড়া করা ইত্যাদি আপনাকে অনেক সাহায্য করবে। ছাড়াও হলুদ, বাসক পাতা, লেবুর রস ইত্যাদি ব্যবহারে গলা ব্যথা ও কফ কমাতে সাহায্য করে।

উক্ত উপাদান গুলো বাবহারের নিয়মঃ- 

  • কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন।
  • আদার রস বা আদা চা গলার সুড়সুড়ি কমায়।
  • তুলসীপাতা থেঁতো করে রস আগুনে ফুটিয়ে পান করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। 
  • লবণ মিশিয়ে গড়গড়া করলে গলার ব্যথা কমে।
  • গরম পানির ভাপ নিলে নাক এবং গলা বন্ধ ভাব দূর হয় এবং শ্বাসনালী হালকা হয়।
  • গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে পান করলে দ্রুত কাশি কমে যায়।
  • বাসক পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি হালকা গরম থাকা অবস্থায় খেলে সর্দি কাশি কমে।

বিশেষ দ্রষ্টব্যঃ-
এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না। ধুলা, ধোঁয়া বা পারফিউম এগুলো এড়িয়ে চলতে হবে। দুই সপ্তাহর বেশি ধরে যদি হাঁচি ও কাশি  থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিতে হবে। 


নিরাপত্তা যাচাই করুন


আপনি স্ট্যাটাস চেক করার সময় ওয়েবসাইটে ক্যাপচা (Captcha) নামে একটি কোড আসতে পারেন এটি মূলত একটি রোবট প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা। আপনার স্কিনের বিভিন্ন আঁকাবাঁকা অক্ষর বা সংখ্যা আসতে পারে যেগুলো আপনাকে হুবহু বক্সে লিখতে হবে। যা প্রমাণ করবে যে আপনি একটি মানুষ রোবট নয় বা কোন অটোমেটেড সফটওয়্যার নয়। 

এই ধাপটি সম্পূর্ণ যদি না করেন তাহলে অনেক সময় স্ট্যাটাস দেখার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন না 🥲😥। তাই ক্যাপচা (Captcha) বা নিরাপত্তা যাচাই ব্যবস্থা আপনার স্ক্রিনে যেভাবেই দেওয়া থাকবে আপনাকে সেভাবেই সম্পূর্ণ করতে হবে। 
 

এসএমএস এর মাধ্যমে চেক করুন


পাসপোর্ট কিভাবে চেক করব? অনলাইনে এটা নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা থাকে।যেমন-আমার তো স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন নেই তাহলে আমি কি পাসপোর্ট চেক করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। কেননা আপনি বাটন ফোনে এসএমএস এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন খুব সহজে। যেকোনো বাটন মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়েও ই -পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন ।এই এসএমএসের মাধ্যমে আপনার ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য আপনার সাথে শুধুমাত্র একটি সচল মোবাইল ফোন বা  অ্যাপ্লিকেশন আইডি  (Application ID) এবং আপনার জন্ম তারিখ থাকলেই হবে। 

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে

[START < স্পেস > EPP < স্পেস> Application-ID]

মনে রাখবেন, ডেলিভারি স্লিপ আপনার অ্যাপ্লিকেশন আইডি ঠিক যেভাবে দেওয়া আছে ওইভাবেই লিখতে হবে।
উদাহরণঃ আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি 1234-56789321 হয় তাহলে মেসেজটি লিখবেন START EPP 1234-56789321 ঠিক এই ভাবেই। মেসেজটি লেখা হয়ে গেলে পাঠিয়ে দিন 16445 নম্বরে। পরবর্তীতে অফিস থেকে আপনাকে ফিরতি মেসেজের মাধ্যমে পাসপোর্টের শেষ অবস্থা এবং এটি কবে আপনার কাছে ডেলিভারি হতে পারে তা জানিয়ে দিবে।   


ডেলিভারি  স্লিপ এর মাধ্যমে চেক করুন


পাসপোর্ট এর জন্য আবেদন করার পরে পাসপোর্ট অফিস থেকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার পরে একটি রশিদ দেওয়া হয়। এই রশিদটি যত্নে রেখে দিতে হবে। কারণ এটি ছাড়া পরবর্তীতে অনলাইনে পাসপোর্ট চেক করা এবং মূল পাসপোর্ট রিসিভ করা সম্ভব নয়।এটার মাধ্যমে ডেলিভারির সংক্রান্ত তথ্য এবং পাসপোর্ট সম্পর্কে চেক করার মাধ্যমে জানতে পারবেন। 

আপনার পাসপোর্টটি  অফিসে ডেলিভারি হওয়ার আগে আপনাকে কনফার্ম হওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এরপরে আপনার কাছে থাকা ডেলিভারি স্লিপ জমা দিয়ে পরবর্তীতে আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন। 


পাসপোর্ট- কিভাবে -চেক- করে- অনলাইনে


আরও পড়ুনঃ রক্তস্বল্পতা দূর করার উপায়

শরীরে রক্তের ঘাটতিকে মূলত আমরা রক্তস্বল্পতা বলে থাকি। বর্তমানে অধিকাংশ মানুষের শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়। এটি মূলত খাদ্য অভ্যাস ও বিভিন্ন কারণে হয়ে থাকে। 

 রক্তস্বল্পতা  আসলে কেন হয়ঃ-
  • শরীরে আয়রনের ঘাটতি থাকলে
  • অতিরিক্ত রক্তক্ষরণ
  • দীর্ঘ দিনের অসুস্থতা 
  • খাবারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে 
  • ভিটামিন B12 বা ফোলেটের ঘাটতি।

খাদ্য তালিকায় কি কি খাবার রাখবেনঃ-

  • মাছ ও মাংস 
  • ডিম
  • ডাল ,ছোলা, মসুরের ডাল
  • কলিজা
  • পালং শাক, লাল শাক
  • বিভিন্ন বাদাম ও বীজ 
  • খেজুর, কিসমিস
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার
  • লেবু , আমলকি ,আমড়া, পেয়ারা ইত্যাদি 


পাসপোর্ট আবেদনের সময় স্ট্যাটাস দেখুন


আপনি যখন অনলাইনে পাসপোর্ট এর  অবস্থা দেখার জন্য সার্চ করবেন তখন স্ক্রিনে পাসপোর্ট এর বর্তমান অবস্থার তথ্য দেখাবে।যেমন- 'Enrollment incomplete' (আবেদন অসম্পূর্ণ ), 'Passport Ready for issuance'(  পাসপোর্ট তৈরি, ডেলিভারি নেওয়া যাবে), 'Pending Police Verification' (পুলিশ তদন্ত চলছে)। 


আবেদন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন পর্যায়ে গিয়ে স্ট্যাটাসের অর্থ আলাদা হতে পারে। তাই শুধু একটি স্ট্যাটাস দেখে নিশ্চিত না হয়ে তার অর্থ বুঝা দরকার। সরকারি  e-Passport পোর্টালে পাসপোর্ট এর জন্য আবেদনকারী দের স্ট্যাটাস অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে।   


অনলাইনে পাসপোর্ট চেকে সমস্যা হলে করণীয়


কখনো কখনো এপ্লিকেশন আইডি বা জন্ম তারিখ দেওয়ার পরেও স্ট্যাটাস দেখা যায় না। এমন অবস্থায় আপনার প্রথম করণীয় হল তথ্যগুলো আবার ভালোভাবে যাচাই করা।

বিশেষভাবে-
  • Application ID/OID সঠিক লিখেছেন কিনা তা দেখুন।
  • জন্ম তারিখ ঠিক আছে কিনা তা যাচাই করুন।
  • ক্যাপচা ঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা দেখুন।
  • সরকারি পোর্টাল বা ওয়েবসাইট ব্যবহার করেছেন কিনা নিশ্চিত করুন।
  • চেষ্টা করে যদি না হয় তাহলে কিছু সময় পর আবার চেষ্টা করুন।

পাসপোর্ট চেক করার সময় জরুরী সতর্কবার্তা


পাসপোর্টের তথ্য হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য। তাই আপনি যখন অনলাইনে স্ট্যাটাস চেক করবেন তখন আপনার তথ্য সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বাংলাদেশের কর্তৃপক্ষের সাম্প্রতিক সতর্কবার্তা অনুযায়ী ই-পাসপোর্ট বিষয়ে সকল সমস্যার সমাধান বা বিভিন্ন তথ্য সংশোধনের জন্য কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তিকে টাকা দেওয়া উচিত নয় বা আপনার তথ্যগুলো শেয়ার করা উচিত নয়। এতে করে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। 

কোন ব্যক্তি আপনার পাসপোর্ট সম্পর্কে জানতে চাইলে তাকে কখনোই আপনার ডেলিভারি স্লিপ দেখাবেন না। কারণ সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন আইডি রয়েছে এবং আপনার সঠিক জন্ম তারিখ রয়েছে এতে করে যে কেউ আপনার পাসপোর্ট এর তথ্য সম্পর্কে জানতে পারবে। পরবর্তীতে এটি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। 

শেষ কথাঃ পাসপোর্ট কিভাবে চেক করে অনলাইনে

সব মিলিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করা অনেক সহজ এবং অল্প সময়ের বিষয়। সব তথ্য সঠিক ভাবে দেওয়ার পরেও যদি কোন সমস্যা দেখায়, তাহলে এদিকে ওদিকে সমাধান না খুঁজে আপনার এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। টেনশনের কোন প্রয়োজন নেই অনলাইনে পাসপোর্ট চেক করা অনেক সহজ কাজ। আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ থাকে তাহলে সরাসরি আপনি ই -পাসপোর্ট স্ট্যাটাস চেক পেজে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। 

সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো- পাসপোর্ট এর স্ট্যাটাস দেখার জন্য বা আপনার ই পাসপোর্ট সম্পর্কিত কোন তথ্য জানার জন্য কোন অপরিচিত ব্যক্তিদেরকে আপনার তথ্য দেওয়া থেকে বিরত থাকুন ।এতে করে আপনার নিরাপত্তা ক্ষুণ্য হতে পারে।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নুভিয়া নেস্ট নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url